২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে হারানোর কিছু নেই : মুশফিক

"বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। বড় দল হিসেবে জেতার পুরো চাপ ভারতের উপর। সে সুযোগে আমরা সর্বস্ব দিয়ে খেলবো।" বলছিলেন জাতীয় দলের উইকেট রক্ষক মুশফিকুর রহিম। শের ই বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলনের ফাঁকে শুক্রবার এসব কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। বড় দল হিসেবে জেতার পুরো চাপ ভারতের উপর। সে সুযোগে আমরা সর্বস্ব দিয়ে খেলবো।" বলছিলেন জাতীয় দলের উইকেট রক্ষক মুশফিকুর রহিম। শের ই বাংলা স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলনের ফাঁকে শুক্রবার এসব কথা বলেন তিনি। গত বিশ্বকাপে ভারতকে হারানোর নায়ক মুশফিক চার বছরের ব্যবধানে দলের জেষ্ঠ্য ক্রিকেটারদের অন্যতম। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন দাবি করে মুশফিক বলেন, "সময়টা উপভোগ করছি। আমি মনে করি আমার সেরা সময়টা পার করছি এখন।" সেরা সময় পার করা মুশফিক গত আসরের সাফল্যের পুনরাবৃত্তি চান এবারো। শের ই বাংলার নতুন ফ্লাড লাইটে কোন সমস্যা হচ্ছে কি না সে প্রশ্নের জবাবে মুশফিক বলেন, নতুন বলে নতুন আলোয় অনুশীলন করলাম, সমস্যা হয়নি। শাহরিয়ার নাফীসের মতো মুশফিকও দেশের মাটিতে বিশ্বকাপকে বাড়তি চাপ মনে করতে নারাজ। আরেকটি টুর্নামেন্ট হিসেবে দেখে দেশের মাটিতে খেলাকে নিতে চান বাড়তি সুবিধা হিসেবে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারতকে গত আসরের চেয়ে শক্তিশালী হিসেবে মন্তব্য করেন তিনি। তার মতে, "একদিনের খেলার র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর দল ভারতের ফিল্ডিং এবার আরো ভালো। তবে পিছিয়ে নেই বাংলাদেশও। বিশ্বকাপ দলের সদস্যরা শেষ ১২ মাস এক সঙ্গেই খেলেছে। দলের মধ্যে তাই বোঝাপড়াও ভালো।" বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনায় বড় দুশ্চিন্তা ব্যাটিং পাওয়ার প্লে। বাংলাদেশ এখনও পাওয়ার প্লেও এই অংশের ফায়দা তুলে নিতে শেখেনি। লিগে মুশফিক-রিয়াদ ভালো ব্যাট করায় দলের প্রধান কোচ জেমি সিডন্স তাদের উপরই ভরসা রাখছেন। মুশফিক অবশ্য এতে নিচের সারির ব্যাটসম্যানদেরও যুক্ত করেছেন। "হ্যাঁ আমরা ব্যাপারটা নিয়ে ভাবছি। শুধু আমি নই ৬ থেকে ১০ নম্বর সব ব্যাটসম্যানকে নিয়েই কাজ হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোরন ডটকম/এএনএম/এসএনএল/২১৪৬ ঘ.