২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুটি উচ্চ বিদ্যালয়ের বড় জয়

স্ট্যান্ডার্ড চাটার্ড অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলার দ্বিতীয় দিন শনিবার রাজারহাট সোনালুর কুটি উচ্চ বিদ্যালয় ১৯২ রানে হারায় এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -স্ট্যান্ডার্ড চাটার্ড অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলার দ্বিতীয় দিন শনিবার রাজারহাট সোনালুর কুটি উচ্চ বিদ্যালয় ১৯২ রানে হারায় এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়কে। কুড়িগ্রাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সোনালুর কুটি উচ্চ বিদ্যালয় ২৩০ রানে গুটিয়ে যায়। নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি তারা। খেলেছে ৪০ ওভার। লিটন সর্বোচ্চ ৯০ রান করেন। এছাড়া শোভন করেন ৭১। জবাবে এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় ১৭ ওভার ৫ বলে মাত্র ৩৮ রান তুলতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০২৪ ঘ.