২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটন টেস্ট ড্র, পাকিস্তানের সিরিজ জয়

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে প্রথম খেলায় জিতে দুই টেস্টের সিরিজ জিতে নিলো পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে প্রথম খেলায় জিতে দুই টেস্টের সিরিজ জিতে নিলো পাকিস্তান। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টেস্টের পঞ্চম ও শেষদিন বুধবার জেতার জন্য পাকিস্তানের দরকার ছিলো ২৭৪ রান। আর নিউজিল্যান্ডের ১০ উইকেট। দিন শেষে পাকিস্তান ৫ উইকেটে তোলে ২২৬ রান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮১ রান করেন ইউনুস খান। তার ১৫৫ বলের ইনিংসে চার ছিল ১০টি। এছাড়া ৭০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিসবাহ উল হক। মোহাম্মদ হাফিজ করেন ৩২। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন টিম সুথি ও ক্রিস মার্টিন। এজন্য সুথি খরচ করেন ৪৯ রান। মার্টিন দেন ৬৩। সেরা খেলোয়াড় হন মিসবাহ উল হক। পাকিস্তান শেষবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জেতে ২০০৩-০৪ সালে। এখন একদিনের খেলায় ছয়বার মুখোমুখি হবে দল দু'টি। প্রথম খেলা হবে ২২ জানুয়ারি, ওয়েলিংটনে। এরপর দু'দলই আসবে উপমহাদেশে বিশ্বকাপ ক্রিকেট খেলতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩২ ঘ.