ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোহানেসবার্গে দ্বিতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১ রানে হারিয়েছে ভারত। এর মধ্য দিয়ে সিরিজে সমতা এসেছে।
শনিবার দিবারাত্রির এ খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় সফরকারী ভারত । ১৯১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৮৯ রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়াসরা ।
২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ভারতের মুনাফ প্যাটেল।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে।
সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১১২৪ ঘ.
bdnews24