ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাঁ পায়ের চোটের জন্য ক্রিকেট বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার ডান হাতি বোলার ক্লিন্ট ম্যাককে।
বাঁ পায়ের হাড়ে চিড় ধরেছে ২৭ বছরের ম্যাককের। এখন অস্ত্রোপচার করাতে হবে। তা করলে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে ২৭ উইকেট নেন ম্যাককে। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ একদিনের খেলায় হন ম্যাচ সেরা। ওই ম্যাচে তিনি ৩৩ রানে নেন ৫ উইকেট।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে না নামলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন বলে আশাবাদী ম্যাককে। মুম্বাই ইন্ডিয়ান্স ১১ লাখ ১০ ডলার দিয়ে কিনে নিয়েছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৩৫ ঘ.
bdnews24