ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দল ২৩ জনে কমিয়ে আনা হয়েছে।
দল থেকে বাদ পড়েছেন নাজিমউদ্দিন, শামসুর রহমান, সগীর হোসেন, মিথুন আলী, নাসির হোসেন, শুভাগত চৌধুরী ও এনামুল হক জুনিয়র।
বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন ওই ২৩ খেলোয়াড়। অনুশীলন শুরু হবে ৯ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিশ্বকাপের ১৪ টি দলকেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ১৯ জানুয়ারির মধ্যে।
দল: সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, শাহরিয়ার নাফীস, জহিরুল ইসলাম, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, সাব্বির রহমান ও অলোক কাপালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪১ ঘ.
bdnews24