ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে (আইপিএল) দশটি দলের সবগুলোই অংশ নেবে। বিশ্বকাপ ক্রিকেটের এক সপ্তাহ পর শুরু হবে এই প্রতিযোগিতা।
তবে ক্রিকেটারদের নিলামের আগে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আগের প্রতিযোগিতাগুলোয় রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড়রা তাদের পাওনা বুঝে পেয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
আইপিএল'র এক কর্মকর্তা জানান, আদালতের তিনটি শর্তের একটি বলে এই দু'টি দল তাদের খেলোয়াড়দের পাওনা বুঝে দিয়েছে কি না, নিলামের আগে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরই মধ্যে দল দু'টি জানিয়েছে, বেঁধে দেয়া চূড়ান্ত সময়সীমার আগেই খেলোয়াড়দের পাওনা তারা বুঝে দিয়েছে।
সাড়ে তিন শ' খেলোয়াড়কে নিয়ে ব্যাঙ্গালোরে এই নিলাম হবে ৮ ও ৯ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯১৩ ঘ.
bdnews24