২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাও খেলতে পারেন আজমল

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নাও দেখা যেতে পারে পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমলকে। বাবার দাফনে যোগ দেয়ার জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নাও দেখা যেতে পারে পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমলকে। বাবার দাফনে যোগ দেয়ার জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন। হ্যামিল্টনে শুক্রবার টেস্ট ম্যাচ শুরু হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, আজমলের দেশে ফেরার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেও দ্বিতীয় পালায় তিনি কোনো বল করেননি। মঙ্গলবার এই খেলা শেষ হয়। আর সেদিনই তার বাবা মারা যান। বোর্ডের এক কর্মকর্তা জানান, বাবার আকস্মিক মৃত্যুতে আজমল একেবারে ভেঙ্গে পড়েছেন। অত্যন্ত ঠান্ডার কারণে জ্বর হওয়ায় হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ২০০৯ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর আজমল পাকিস্তানের হয়ে ৯টি টেস্ট খেলেন। এই সময়ের মধ্যে তার দেশ খেলেছে ১৭টি টেস্ট। পাকিস্তান দলে অবশ্য আরেকজন স্পিনার রয়েছেন। তিনি হলেন বাঁ-হাতি আব্দুর রেহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য আগামী সপ্তাহে পিসিবির দল ঘোষণার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৩৪ ঘ.