ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়ায় পাকিস্তানের বিপক্ষে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অ্যান্ডি ম্যাককে। তার বদলে দলে নেয়া হয়েছে অকল্যান্ডের সিম বোলার ডারেল টাফিকে।
নিউজিল্যান্ড ক্রিকেটের এক চিকিৎসা কর্মী জানান, বল করার সময় ম্যাককে তার শরীরের এক পাশে ব্যাথা অনুভব করছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হ্যামিল্টনে শুরু হবে শুক্রবার।
দল: ব্রেন্ট আরনেল, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, টিম ম্যাকিন্টোস, জেস রাইডার, টিম সুথি, রস টেলর, ডারেল টাফি, ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), কেন উইলিয়ামসন ও রিস ইয়াং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২১ ঘ.
bdnews24