ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ও ভারতের সাবেক লেগস্পিনার অনিল কুম্বলে।
মূলত ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে জড়িত থাকায় আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কুম্বলে।
কুম্বলে বলেন, "আমার অনেক প্রতিশ্র"তি আছে সেগুলোর দিকেই নজর দিবো। খেলা ছেড়ে অন্য কিছুর সঙ্গে জড়িত হতে চাই, দাঁড় করাতে চাই একটি প্রতিষ্ঠান।"
কুম্বলে আইপিএলের সর্বোচ্চ রিজার্ভ মূল্য চার লাখ ডলারের খেলোয়াড়দের তালিকায় ছিলেন তিনি।
তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০৮ সালে। ভারতের হয়ে তিনি খেলেছেন ৬১৯টি টেস্ট ও ৩৩৭টি এক দিনের ম্যাচ।
২০১০ সালের নভেম্বরে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন কুম্বলে। ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি। এছাড়া রাজ্যের ওয়াইল্ডলাইফ বোর্ডের ভাইস-চেয়ারম্যানও তিনি।
ব্যাঙ্গালোরে নিলাম হবে ৮ ও ৯ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০৩০ ঘ.
bdnews24