রিয়াজুল বাশার
শম্ভুগঞ্জ, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নামের দুই দলে ভাগ করা ১৮ জন খেলোয়াড়েরই বয়স ষাটের কোটায়। সবার পরণেই লুঙ্গি। কারো গায়ে পাঞ্জাবি, কারো গায়ে গেঞ্জি, সোয়েটার। সাদা লম্বা দাড়ি ও টুপি মাথায় খেলোয়াড়ও রয়েছেন বেশ কয়েকজন।
বিরতিতে খেলোয়াড়দের পানীয় হিসেবে দেওয়া হয় ডাবের পানি ও ঘোল। যিনি ম্যান অব দি ম্যাচ হয়েছেন তাকে পুরস্কার হিসাবে দেওয়া হয় ছাগল।
স্টেডিয়াম বলতে আমন ধান কাটার পর রোলার দিয়ে সমান করা কৃষিজমি। আর এ জমিতেই ফ্লাড লাইটের ঝলমলে আলোয় 'কৃষকের বিশ্বকাপ ক্রিকেট ২০১১' দেখতে জড়ো হয়েছিলেন শিশু ও নারীসহ কয়েক হাজার মানুষ। তারা এসেছিলেন আশপাশের গ্রামগুলো থেকে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় ব্যতিক্রমী এ খেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি গ্রামে। খেলার আয়োজন করে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের জন্য ধারণ করা এ খেলাটি বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার এক সপ্তাহ আগে ১১ ফেব্র"য়ারি স
bdnews24