ঢাকা, জানুয়ারি ১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রি রোববার থেকে শুরু হচ্ছে।
বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির মিডিয়া ম্যানেজার শিকদার নিজামুল হক বৃহস্পতিবার জানান, ১ জানুয়ারি ব্যাংক হলি ডে থাকায় এইদিন ব্যাংকের সব লেনদেন বন্ধ। তাই জনগণের সুবিধার জন্য ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ম্যাচগুলির টিকেট ২ জানুয়ারি রোববার থেকে দেশের ৬৪টি জেলা শহরে একযোগে বিক্রি শুরু হবে।
সিটি ব্যাংকের ৫০টি ও অগ্রণী ব্যাংকের ৩০টি শাখার মাধ্যমে টিকেট বিক্রি কার্যক্রম চলবে।
তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট আপাতত বাজারে ছাড়া হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৩৩ ঘ.
bdnews24