ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাট প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে দেশের ক্রিকেট মহল।
লন্ডনে বুধবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান ক্লার্ক জাইলসের সঙ্গে এক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ওভালে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে কিছু ইংল্যান্ড খেলোয়াড়ের বিপুল অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে খারাপ খেলার অভিযোগ প্রত্যাহার করেন বাট। চেয়ে নেন ক্ষমাও।
এই খবরে সন্তোষ প্রকাশ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস বলেছেন, ''বাটের এই বিবৃতি সব মহলেই প্রশংসিত হয়েছে। আমি আশা করি এর ফলে দু'দেশের ক্রিকেট সম্পর্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। একই সঙ্গে দু'দেশের সম্পর্কও।''
জহির আশা প্রকাশ করেন পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে ইংল্যান্ড ভূমিকা রাখবে। নিরাপত্তার কারণে পাকিস্তানে এখন কোনো ক্রিকেট সিরিজই হচ্ছে না। অস্ট্রেলিয়া তাদের পাকিস্তান সিরিজ খেলেছে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে। তবে সাবেক পাকিস্তান অধিনায়কের শঙ্কা, সর্বশেষ এই ঘটনার ফলে বাটের ভাবমূর্তি ক্ষুণ্ন
bdnews24