২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটেল স্পন্সর মাইক্রো ম্যাক্স

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ভারতের মুঠো ফোন প্রতিষ্ঠান মাইক্রো ম্যাক্স ইনফরমেটিক লিমিটেড। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 11:17 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ভারতের মুঠো ফোন প্রতিষ্ঠান মাইক্রো ম্যাক্স ইনফরমেটিক লিমিটেড। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই সিরিজের নাম হবে মাইক্রো ম্যাক্স ওয়ানডে কাপ। টাইটেল স্পন্সর হওয়ার জন্য বিসিবিকে ৩ লাখ ৩৫ হাজার ডলার দিয়েছে মাইক্রো ম্যাক্স। এর মধ্যে 'প্রাইজমানি' হিসেবে রয়েছে এক লাখ ডলার। স্পন্সর খুঁজে পেতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে বিসিবিকে। প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ জানান, স্পন্সর চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। শেষ পর্যন্ত এগিয়ে আসে ভারতীয় এই প্রতিষ্ঠানটি। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাইক্রো ম্যাক্সের কান্ট্রি ম্যানেজার ওয়াহাব খান। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ৫ অক্টোবর, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বাকি খেলাও হবে সেখানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭০৮ ঘ.