২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনকে ধরা সম্ভব নয় পন্টিংয়ের

দিন কয়েক আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হয়েছিল, রানের দিক দিয়ে তিনি শচীন টেন্ডুলকারকে ধরতে পারবেন কিনা? এর পরিষ্কার কোনো জবাব দেননি তিনি। তিনি বলেন, সময়েই তা বলে দেবে। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর মনে করেন, শচীনকে ধরা পন্টিংয়ের পক্ষে সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিন কয়েক আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকে জিজ্ঞেস করা হয়েছিল, রানের দিক দিয়ে তিনি শচীন টেন্ডুলকারকে ধরতে পারবেন কিনা? এর পরিষ্কার কোনো জবাব দেননি তিনি। তিনি বলেন, সময়েই তা বলে দেবে। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর মনে করেন, শচীনকে ধরা পন্টিংয়ের পক্ষে সম্ভব নয়। টেলর মনে করছেন, অধিনায়কত্বের চাপ এখন প্রভাব ফেলতে শুরু করেছে পন্টিংয়ের ব্যাটিংয়ে। ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙার, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রারা যখন খেলতেন তখন এই চাপ ছিল না। কারণ অধিনায়কত্বের চাপ তারা অনেক কমিয়ে দিতেন। কিন্তু তাদের অবসর নেয়ার পরই নিজের ওপর বাড়তি দায়িত্ব অনুভব করছেন পন্টিং। আর তারই প্রভাব পড়ছে তার ব্যাটিংয়ে। তবে টেলর এ কথাও বলেন যে ২০-২৫ বছর বয়সে পন্টিং যেভাবে ব্যাটিং করতেন ৩৫ বছর বয়সে সেভাবে ব্যাটিং করা তার পক্ষে সম্ভব নয়। আর তাই শচীনকে ধরতে পারবেন না পন্টিং। জয়ের ব্যাপারেও অস্ট্রেলিয়া এখন আর আগের মতো ধারাবাহিক নয় বলে মনে করেন টেলর। তিনি বলেন, ''পন্টিং চেষ্টা করছে অস্ট্রেলিয়ার আধিপত্য ফিরিয়ে আনার। কিন্তু পথ খুবই বন্ধুর। ভারত সফরের পরই অ্যাশেজ সিরিজ। এরপর বিশ্বকাপ। পন্টিংয়ের হাতে সময় খুবই কম। আসলে চিন্তার বিষয় এটিই।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮৫৮ ঘ.