২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে সাইডবটম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবার ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেসার রায়ান সাইডবটম। এতেই শেষ হলো তার ৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবার ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেসার রায়ান সাইডবটম। এতেই শেষ হলো তার ৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। সাইডবটম বলেন, "আমি ইংল্যান্ড দলের সঙ্গে সত্যিই আমার জীবনের সুন্দর সময় কাটিয়েছি। কিন্তু এখন সময় হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। আন্তর্জাতিক ক্যারিয়ারে আমার অর্জন কল্পনার চেয়েও বেশি।" তিনি আরো বলেন, "ওয়েস্ট ইন্ডিজে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা, লর্ডসে আমার টেস্ট অভিষেক, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট হ্যাটট্রিক, সঙ্গে সিরিজ সেরার পুরস্কার এই সেরা কৃতিত্বগুলো আমার মনকে দোলা দেয়।" ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, "সা