ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে গ্র"প 'এ'র খেলায় দক্ষিণ আফ্রিকার ওয়ারিয়র্স ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
শনিবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই দল। তাতে উদ্বোধনী ব্যাটসম্যান জেমি হাউয়ের অপরাজিত ৮৮ এবং নোয়েমা বার্নেটের হার না মানা ৫৩ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান তোলে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
জবাবে অধিনায়ক ডেভি জ্যাকবসের ৪৭ বলে ৬ ছক্কা এবং ৫ চারে সাজানো ৭৪ এবং অ্যাশওয়েল প্রিন্সের ৫০ বলে ২ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে তোলা ৬৪ রানের সুবাদে সহজ জয় তুলে নেয় ওয়ারিয়র্স। মার্ক বাউচার (১৩*) ছক্কা মেরে ১৯ ওভার ১ বলে খেলা শেষ করে দেন।
এ জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল ওয়ারিয়র্স। অপরদিকে টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায় নিতে হচ্ছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হাউ ৫৭ বলে ৩ ছক্কা এবং ১২ বাউন্ডারিতে তার ৮৮ রানের ঝড়ো ইনিংসটি সাজান। অপরদিকে বার্নেটের ৩৪ বলে ৫৩ রানের ঝড়ে ছিল ৩ ছক্কা এবং ৫ বাউন্ডারি।
৭৫ রানের মাথায় দলের ৩ উইকেট পড়ে গেলে এ দু'জন অবিচ্ছিন্ন শত রানের জুটি গড়েন ১০ ওভার ১ বলে।
একটি করে উইকেট পান ওয়ারিয়র্সের টিসোতসোবে, নিকি বোয়ে এবং জোহান বোথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০৪৯ ঘ.
bdnews24