২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোর উড়িয়ে দিল গায়ানাকে

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সহজেই ৯ উইকেটে হারিয়েছে গায়ানাকে। জয়ের লক্ষ্য ১০৪ রান টপকে ১০৬ এ পৌঁছে যায় তারা ১ উইকেটে, মাত্র ১২ ওভার ২ বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সহজেই ৯ উইকেটে হারিয়েছে গায়ানাকে। জয়ের লক্ষ্য ১০৪ রান টপকে ১০৬ এ পৌঁছে যায় তারা ১ উইকেটে, মাত্র ১২ ওভার ২ বলে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের দল গায়ানা নির্ধারিত ২০ ওভারে রান তোলে ১০৩। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে রোববার রান তাড়া করতে নেমেই গায়ানার বোলারদের ওপর চড়াও হন ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড় ১০ ওভার ৫ বলে ৭৮ রান তোলেন। মূলত জয় নিশ্চিত হয়ে যায় তখনই। দ্রাবিড় ৩৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে গেলেও জয়ের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিতে কোনো অসুবিধা হয়নি ক্যালিস ও রবিন উথাপার। ক্যালিস ৩২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। উথাপা ২৫ রান করেন মাত্র ৮ বলে। অপরাজিত ছিলেন তিনিও। দ্রাবিড়ের উইকেটটি নেন রয়স্টোন ক্রানডন। ১ ওভার ২ বলে রান দেন তিনি ১২। এর আগে টস জিতে গায়ানাকে ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালোর। ভারতীয় দলটির বোলিংয়ের মুখে মোটেও সুবিধা করতে পারেননি গায়ানার ব্যাটসম্যানরা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৫ বলে ৩০ রান করেন ক্রিস্টোফার বার্নওয়েল। খেলার শেষ বলে দশম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান তিনি। এছাড়া শিবনারায়ন শাত্তারগুন ১৮, নরসিং দেওনারায়ন ১৯ বলে ১৩ ও ট্রাভিস ডাওলিন ১৭ বলে ১০ রান করেন। আর অন্য ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি তিন উইকেট নেন জ্যাক ক্যালিস, ১৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০১৫ ঘ.