২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন নিষিদ্ধের দাবি ভেট্টোরিরও

আরো অনেকের মতো নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও মনে করেন , ম্যাচ গড়াপেটায় কেউ দোষী প্রমাণিত হলে তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত। কারণ ক্রিকেটকে বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো অনেকের মতো নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও মনে করেন , ম্যাচ গড়াপেটায় কেউ দোষী প্রমাণিত হলে তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত। কারণ ক্রিকেটকে বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায় নেই। ক্রিকেট বিশ্ব এখন উত্তাল তিন পাকিস্তানী ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে। তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভেট্টোরি বলেছেন " যদি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়, তাহলে তাদের কঠোর শাস্তি দেয়া উচিত। আর সেটা হতে পারে ক্রিকেট থেকে আজীবন নির্বাসন।' গত ডিসেম্বরে ডানডিন টেস্টে পাকিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে জেতে নিউজিল্যান্ড। কিউই অধিনায়কের মতে, এরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরা ম্যাচ নিয়ে দর্শকরা যদি এখন প্রশ্ন তোলেন, তাহলে তাদের দোষ দেয়া যাবে না। এর জন্য দায়ী অল্পসংখ্যক ক্রিকেটার। তাদের নিষিদ্ধ করতেই হবে। একই সঙ্গে ভেট্টোরির শঙ্কা, এখন থেকে পাকিস্তানের বিপক্ষে,কোনো উত্তেজনাপূর্ণ ম্যাচ খেললেই দর্শকরা সন্দেহের চোখে তাকাবে। উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৭৪০ ঘ.