২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন মঞ্জুর আহমদ। ১৯৮০'র দশকে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন মঞ্জুর আহমদ। ১৯৮০'র দশকে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক। বিসিবিতে যোগ দেয়ার আগে ২০০৫ সাল থেকে ব্রুনেই দারুসসালাম ক্রিকেট এসোসিয়েশনে এই দায়িত্ব পালন করে আসছিলেন ৫৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। সেখানে উন্নয়ন ব্যবস্থাপক এবং নির্বাহী সদস্য হিসেবেও কাজ করেন তিনি। বিসিবির নতুন দায়িত্ব পাওয়ার পর আহমদ তার প্রতিক্রিয়ায় বলেন, "সত্যিই আমার খুব ভালো লাগছে। নতুন একটা চ্যালেঞ্জ অনুভব করছি। সাবেক একজন ক্রিকেটার এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে বলেই আমি সব সময়ই বাংলাদেশের জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করেছি। দেশের ক্রিকেটের উন্নয়নে আমি বিসিবির সঙ্গী হতে চাই। আশা করছি এতে আমি সফল হব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৯ ঘ.