ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আমিরের নাম কেটে দেয়া হবে আইসিসির বার্ষিক পুরস্কারের জন্য মনোনিত ক্রিকেটারের তালিকা থেকে।
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মনোনীত তালিকায় রয়েছেন ১৮ বছর বয়সী ফাস্ট বোলার আমির।
আইসিসি ২০০৯ সালের ২৪ অগাস্ট থেকে ২০১০ সালের ১০ আগস্ট পর্যন্ত ক্রিকেটারদের খেলা দেখে এই তালিকা তৈরি করে। এই সময়ের মধ্যে আমির ৯ টেস্টে উইকেট নেন ৩৩টি, গড় ৩১.৪৫। পাশাপাশি ১০টি একদিনের খেলায় উইকেট নেন ১৬টি।
লর্ডস টেস্টে সবচেয়ে কম বয়সে ৫০ উইকেট নেয়ার রেকর্ড করেন আমির। কিন্তু এখন সবই মাঠে মারা গেল। কারণ লর্ডস টেস্টে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১০৫ ঘ.
bdnews24