২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রক্ষা পাচ্ছেন না আসিফ

মোহাম্মদ আসিফের কুকীর্তির বেশ কিছু 'প্রমাণ' আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটের হাতে তুলে দিলেন তার সাবেক প্রেমিকা, অভিনেত্রী বীনা মালিক। যাতে রয়েছে ভারতীয় বাজিকরদের সঙ্গে বিভিন্ন সময়ে আসিফের কথাবার্তার 'ভয়েস রেকর্ডিং'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ আসিফের কুকীর্তির বেশ কিছু 'প্রমাণ' আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটের হাতে তুলে দিলেন তার সাবেক প্রেমিকা, অভিনেত্রী বীনা মালিক। যাতে রয়েছে ভারতীয় বাজিকরদের সঙ্গে বিভিন্ন সময়ে আসিফের কথাবার্তার 'ভয়েস রেকর্ডিং'। গত বুধবার লাহোরে বীনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইসিরি দুর্নীতি দমন বিভাগের অন্যতম শীর্ষ কর্মকর্তা হাসান রাজা। তখন তার হাতেই সমুদয় প্রমাণ তুলে দেন এই অভিনেত্রী। বীনা বলেন, ''আমি তদন্ত কর্মকর্তার হাতে বাজিকরদের সঙ্গে আসিফের ভয়েস রেকর্ডিংসহ আরো কিছু জোরালো প্রমাণ তুলে দিয়েছি। তাতেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু।'' বীনা মালিক জানান, পাকিস্তান দলের অনেক সদস্যই দুর্নীতির সঙ্গে জড়িত। জড়িত কিছু কর্মকর্তাও। ম্যাচ গড়াপেটা তাদের কারণেই হয়। অস্ট্র্রেলিয়া সফরের আগে আসিফের সঙ্গে ব্যাংকক গিয়েছিলেন বীনা। সেখানেই শুনেছেন ভারতীয় বাজিকর ধীরাজ দিক্ষীতের সঙ্গে আসিফের টেলিফোন কথোপকথন। সেখানেই ঠিক হয় অস্ট্রেলিয়া সফরেও ম্যাচ গড়াপেটা হবে। যদিও ধীরাজ দিক্ষীত হুমকি দিয়েছেন তিনি বীনার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। তার জবাবে বীনা বলেছেন তিনি এতে মোটেই ভীত নন। কারণ সত্য প্রকাশ হবেই। ধীরাজ অবশ্য স্বীকার করেছেন তার সঙ্গে আসিফের ব্যাংককে সাক্ষাৎ হয়েছিল। তবে সেটা নেহায়েতই একান্ত পেশাদার কাজে। বীনা জানান, ''আসিফের সঙ্গে সম্পর্কের সময়েই ওর মধ্যে নানা অন্যায় কাজকর্ম দেখতে পাই। দেখলাম ওর মধ্যে অনেক দুর্নীতি। ন্যানডোলিন বলে একটা নিষিদ্ধ ওষুধ সেবন করেছে তিন বছর। ভারতে ডোপ টেস্টে পজিটিভ হল। দুবাইয়ে ধরা পড়লো মাদকসহ। তারপর যখন দেখলাম ক্রিকেট জুয়ারিদের সঙ্গেও সম্পর্ক, তখন ওকে মানা করি। কথাও দিয়েছিল এসবে আর জড়াবে না। কিন্তু আবারো জড়িয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৬১২ ঘ.