ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো পাতানো ম্যাচ খেলার অভিযোগ উঠেছে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে। এবার তার আলামত মিলেছে খোদ লর্ডসে। সন্দেহ করা হচ্ছে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত রয়েছেন অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের তৃতীয়দিন শেষে শনিবার পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে এই অভিযোগ ওঠে।
ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড রোববার জানিয়েছে, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত মাজহার মাজিদ নামের এক জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাজ করার জন্য তিনি পেয়েছেন দুই লাখ ত্রিশ হাজার ডলার।
পাকিস্তান দলের ম্যানেজার ইয়ার সাইদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, হোটেলে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা অধিনায়ক বাট, আসিফ, আমির এবং কামরানের সঙ্গে কথা বলেছেন। তাদের জবানবন্দি নিয়েছেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান পাকিস্তান ম্যানেজার।
ওই চার ক্রিকেটার ছাড়া আরো তিন খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
লর্ডস টেস্টে হয়েছে মূলত 'স্পট ফিক্সিং'। অর্থাৎ খেলার কোনো একটি বিশেষ সময়ে ইচ্ছা করে বাজে বল করা, যা করেছেন আসিফ এবং আমির। মাজহার নিজেই বলেছেন, বিশেষ একটি সময়ে 'নো' বল করতে বলা হয়েছে আসিফ এবং আমিরকে।
নিউজ অব দ্য ওয়ার্ল্ড দাবি করেছে, একটি ভিডিও ফুটেজে অর্থ নেয়ার কথা স্বীকার করেতে দেখা যায় মাজহারকে। একই সঙ্গে খেলার আগাম তথ্যও দিতেও দেখা যায় তাকে। মাজহার বলছিলেন, লর্ডস টেস্টে পাকিস্তানের প্রথম ওভার করবেন আমির। এরপর আমির তার তৃতীয় ওভারের প্রথম বলটি করবেন 'নো'। বাঁ-হাতি পেসার করেছেনও তাই। ক্রিকইনফোডটকমের বল-প্রতি বিবরনীতে বলা হয়েছে, একটা বিশাল নো বল করেছেন আমির। পা ফেলেছেন পপিং ক্রিজের এক ফুট বাইরে।
খেলার দশম ওভারে আসিফ তার ষষ্ঠ বল 'নো' করবেন বলে জানিয়েছিলেন মাজহার এবং তার কথা মিলে গেছে একেবারে, 'নো' বলই করেন আসিফ। পুরো ব্যাপারটা জানতেন বাট এবং কামরান।
পত্রিকাটি দাবি করেছেন, ম্যাচ পাতানোর হোতা অধিনায়ক বাটই। সহযোগী কামরান। এছাড়া ম্যাচের পরদিন কি হবে সেটি তারা জানিয়ে দিতেন মাজহারকে।
ক্রিকইনফো জানিয়েছে, লর্ডস টেস্টের তৃতীয়দিন শেষে রাতে হোটেলে গোয়েন্দারা অভিযুক্ত খেলোয়াড়দের কক্ষে তল্ল
bdnews24