২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে দ.আফ্রিকা ও পাকিস্তান

পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল গঠনের জন্য দুবাইতে একটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল গঠনের জন্য দুবাইতে একটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। গতমাসের বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় পাকিস্তানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু'টি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। পাকিস্তানে চলমান নিরাপত্তা উদ্বেগের জন্য সব গুলো ম্যাচই হবে আবুধাবি ও দুবাইতে। সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর থেকে। সিরিজের শুরতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ঠিক প্রথম টি-টোয়েন্টির আগেই হবে প্রীতি ম্যাচটি। এছাড়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজও প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে। তবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফরে গিয়েই খেলতে ইচ্ছুক। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেলবে নিজের দেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৫৯ ঘ.