ডাম্বুলা, অগাস্ট ১৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাম্বুলায় বৃহস্পতিবার ত্রিদেশীয় ক্রিকেটে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড খেলায় বৃষ্টি হানা দিয়েছে। যার জন্য খেলাই শুরু করা যায়নি। গোটা মাঠ আচ্ছাদনে ঢাকা ছিল। স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত ম্যাচের জন্য অপেক্ষা করা হবে।
বৃহস্পতিবার ম্যাচ না হলে সেটি শুক্রবার অতিরিক্ত দিনে ফের অনুষ্ঠিত হবে।
উভয় দলে তিনটি করে পরিবর্তন এসেছিল। টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার উদ্বোধনী ব্যাটসম্যানরা মাঠে নামতে পারেননি। তার আগেই শুরু হয় বৃষ্টি।
উভয় দল তাদের দুই ম্যাচে একটিতে জিতেছে, অপরটিতে হেরেছে। তবে বোনাস পয়েন্টে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের তৃতীয় দল ভারতও দুই খেলায় একটিতে জিতেছে এবং অপরটিতে হেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি ১৮১৯ ঘ.
bdnews24