২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পেস বোলিং নিয়ে উদ্বিগ্ন সৌরভ

বিশ্বকাপের আগেই ভারতের পেস বোলিংয়ে উন্নতি দরকার বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অভিজ্ঞ জহির খানের অনুপস্থিতিতে বোলিং কোচ এরিক সিমন্সকে তরুণ বোলারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের আগেই ভারতের পেস বোলিংয়ে উন্নতি দরকার বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অভিজ্ঞ জহির খানের অনুপস্থিতিতে বোলিং কোচ এরিক সিমন্সকে তরুণ বোলারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টেই ভারতীয় পেসারদের ভেদশক্তির অভাবের বিষয়টা সবার নজর কাড়ে। সেটা দেখা গেছে পুরো টেস্ট সিরিজেই। কোচ গ্যারি কার্স্টেন এই মুহূর্তে বিশ্বকাপের জন্য ভালো এবং কার্যকর পেস আক্রমণ গড়ে তোলাকেই চ্যালেঞ্জ হিসেবে মানছেন। সৌরভ বলেন, "ভারতের তরুণ পেসারদের কাছ থেকে সেরাটা আদায়ের দায়িত্বটা অবশ্যই বোলিং কোচের। প্রতিভার ঘাটতি তরুণ পেসারদের নেই। এখন ওদেরকে দিক নির্দেশনা দিতে হবে।" গোড়ালির চোটের জন্য শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে খেলেননি ইশান্ত শর্মা। কাঁধের চোটের জন্য জহির খান শ্রীলঙ্কা সফরেই যাননি। একই কারণে দলে নেই শ্রীশান্থও। ফলে ভারতের পেস বোলিং বিভাগ এখন নানা সমস্যায় জর্জরিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১১৪ ঘ.