ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাম্বুলায় ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই দলে নেই বাঁহাতি পেসার চানাকা ওয়ালাগেদারা এবং অলরাউন্ডার থিলানা কান্দাম্বে।
১৫ সদস্যের দলে রয়েছেন দিলহারা ফার্নান্ডো এবং থিসারা পেরেরা। দলে ফিরেছেন ব্যাটসম্যান চামারা সিলভা। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ছাড়া অংশ নিচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে বিশ্রাম দেয়া হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ শেষে একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি। রয়েছেন তিন স্পিনার সুরাজ রনদীভ, অজন্তা মেন্ডিস এবং রঙ্গনা হেরাথ।
১০ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। কিউইরা ইতিমধ্যেই শ্র্রীলঙ্কা পৌঁছে অনুশীলন ম্যাচ খেলছে।
শ্রীলঙ্কা দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে (সহ অধিনায়ক), চামারা সিলভা, তিসারা পেরেরা, দিলহারা ফার্নান্ডো, তিলকরতে
bdnews24