২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে অক্টোবরে দু'টি টেস্ট ও তিনটি সীমিত ওভারের ম্যাচের পরিবর্তে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 05:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে অক্টোবরে দু'টি টেস্ট ও তিনটি সীমিত ওভারের ম্যাচের পরিবর্তে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। তাদের বিপক্ষে টেস্ট ও একদিনের সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। টেস্ট সিরিজটি আপাতত স্থগিত রাখছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব ক্রিকেট অপারেশনস এনায়েত হাসান সিরাজ বলেন, ''এটা বোর্ডের সিদ্ধান্ত (বিসিবি)। আজ (সোমবার) সকালে আমরা নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।" সিরিজের পাঁচটি ম্যাচই হবে ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে টেস্ট দু'টি হবে বিশ্বকাপ ক্রিকেটের পর ২০১১ সালের এপ্রিলে। সিরাজ আরো বলেন, বাংলাদেশ বিশ্বকাপকে সামনে রেখে টেস্টের পরিবর্তে একদিনের ম্যাচ বেশি খেলতে আগ্রহী। টাইগাররা এবছর ২৯টি একদিনের ম্যাচ খেলে জিতেছে মাত্র দু'টি। তিনি বলেন, "আমরা বিশ্বকাপের ওপর জোর দিতে চাই। সামনের মাস গুলোতে যত বেশি সম্ভব একদিনের ম্যাচ খেলবো।" বাংলাদেশ ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। অপর আয়োজক দেশ দু'টি হলো ভারত ও শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০০৩ ঘ.