২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংটিটি খোয়া যায়নি

অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক তার সাবেক বান্ধবী লারা বিঙ্গেলকে দেয়া মূল্যবান বাগদানের আংটিটি নিয়ে মুখ খুলেছেন। বেশ কয়েক দিন থেকেই গুজব শোনা যাচ্ছিল গত মার্চে তাদের বিচ্ছেদের পর দুই লাখ ডলারের হীরার আংটিটি লারা টয়লেটে ফেলে ফ্লাশ করে দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

মেলবোর্ন, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক তার সাবেক বান্ধবী লারা বিঙ্গেলকে দেয়া মূল্যবান বাগদানের আংটিটি নিয়ে মুখ খুলেছেন। বেশ কয়েক দিন থেকেই গুজব শোনা যাচ্ছিল গত মার্চে তাদের বিচ্ছেদের পর দুই লাখ ডলারের হীরার আংটিটি লারা টয়লেটে ফেলে ফ্লাশ করে দিয়েছিলেন। এ গুজবের ইতি টেনেছেন ক্লার্ক নিজেই। দ্যা ডেইলি টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, "নিশ্চিত থাকুন এটা টয়লেটে ফেলে ফ্লাশ করা হয়নি।" "সেটা ফেলে দেয়ার খবর গুজব ছাড়া আর কিছু নয়। আংটিটি নিরাপদ স্থানেই আছে।" লারা বিঙ্গেল এবং অস্ট্রেলিয়ান টেস্ট দলের সহঅধিনায়ক ক্লার্ক, দু'জনেই এখন নতুন সঙ্গী খুঁজে নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯২৫ ঘ.