২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই পিটারসেন, সোয়ান

বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে খেলছেন না কেভিন পিটারসেন। চোটের কারনে তাকে দলের বাইরে রাখা হয়েছে। একই সাঙ্গে গ্রায়েম সোয়ানকে বিশ্রামে রেখে ঘোষণা করা হয়েছে ১৩ সদস্যের ইংল্যান্ড দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজে খেলছেন না কেভিন পিটারসেন। চোটের কারনে তাকে দলের বাইরে রাখা হয়েছে। একই সাঙ্গে গ্রায়েম সোয়ানকে বিশ্রামে রেখে ঘোষণা করা হয়েছে ১৩ সদস্যের ইংল্যান্ড দল। তবে দলে ফিরেছেন জোনাথন ট্রট। কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে দুর্দান্ত খেলে আবারো জাতীয় দলে ফিরেছেন তিনি। জেমস ট্রেডওয়েলও দলে ডাক পেয়েছেন। তিন ম্যাচের এই একদিনের সিরিজটি শুরু হবে আগামী ৮ জুলাই। দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), ক্রেইগ কিসওয়েটার, ইয়ান বেল, পল কলিংউড, এওইন মর্গান, মাইকেল ইয়ার্ডি, লুক রাইট, টিম ব্রেসনান, জেমস ট্রেডওয়েল, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, আজমল শাহজাদ এবং জোনাথন ট্রট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/ ২১২৫ ঘ.