২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন ধোনি, বাগদান সম্পন্ন

গোপনে বাগদান সেরে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কনে দীর্ঘদিনের বান্ধবী সাক্ষি সিং রাওয়াত। রোববার ভারতীয় টিভি চ্যানেলগুলো এ খবর দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 01:16 PM

নয়াদিল্লি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপনে বাগদান সেরে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কনে দীর্ঘদিনের বান্ধবী সাক্ষি সিং রাওয়াত। রোববার ভারতীয় টিভি চ্যানেলগুলো এ খবর দেয়। ভারতের উত্তরখন্ড রাজ্যের শৈলশহর দেরাদুনের একটি রিসর্টে রোববার পারিবারিকভাবেই এ বাগদান সম্পন্ন হয়। ভারতীয় দলে ধোনির সতীর্থ হরভজন সিং, পিযুষ চাওলা, আরপি সিং, আশিষ নেহরা এবং সুরেশ রায়না অনুষ্ঠানে হাজির ছিলেন। আরো ছিলেন ধোনির বলিউডের বন্ধু অভিনেতা জন আব্রাহাম। ভারতীয় পত্রিকা 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে দু'জনের পরিচয় দীর্ঘদিনের। গত দু'বছর ধরে ধোনি এবং রাওয়াত নিয়মিত দেখা-সাক্ষাৎ করছেন। তবে তা মিডিয়ার আড়ালে ছিল। ২৩ বছর বয়সী রাওয়াত হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। জানা গেছে, আসছে ৭ জুলাই মুম্বাইয়ে ধোনি বিয়ের জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন। ২৮ বছর বয়সী ধোনি ২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেন। এখন তিনি ভারতীয় টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিনটি দলেরই অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০১০ ঘ.