২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ব্যবধানে হার বাংলাদেশের

ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার বাংলাদেশকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সাসেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 01:12 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার বাংলাদেশকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সাসেক্স। প্রথমে ব্যাট করে অধিনায়ক মাইকেল থর্নেলি ও উইকেটরক্ষক বেন ব্রাউনের অর্ধশতকের সুবাদে বাংলাদেশের বিপক্ষে ২৫৩ রান করে সাসেক্স। পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা, খেলেছে ৪৭ ওভার পাঁচ বল। জবাবে সাসেক্সের বোলারদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১০৪ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশ। খেলেছে মাত্র ২৪ ওভার চার বল। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাসেক্স শুরুটা ভালো করলেও দলীয় ৪২ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। তবে উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল থর্নেলি ৫৬ ও বেন ব্রাউন ৫৮ রান করে দলকে লড়াইয়ের পূঁজি এনে দেয়। দু'টি করে উইকেট নেন বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন। জেতার লক্ষ্য ২৫৪ রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। তবে দলীয় ৩৬ রানে তামিম ইকবালের (১৭) আউটের পর পথ হারিয়ে ফেলে বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৩ রান করেন রুবেল হোসেন। এছাড়া জহুরুল ইসলাম করেন ১৯। তিনটি করে উইকেট নেন সাসেক্সের জেমস অ্যানইয়োন ও মন্টি পানেসার। এজন্য পানেসারের খরচ হয় ২১ রান। জেমস দেন ২৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৫৪ ঘ.