ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ২০১৪ সালের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে। সিঙ্গাপুরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী বোর্ডের সভায় বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি একথা নিশ্চিত করেন।
এদিকে ২০১২ সালের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে শ্রীলংকা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হবে ইংল্যান্ড। একই বছর মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
আর ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এসএনএল/টিআর/২১১৭ ঘ.
bdnews24