২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসিসির প্রেসিডেন্ট হলেন মোস্তফা কামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আহম মোস্তফা কামাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ২১তম প্রেসিডেন্ট হয়েছেন। বুধবার সিঙ্গাপুরে এসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আহম মোস্তফা কামাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ২১তম প্রেসিডেন্ট হয়েছেন। বুধবার সিঙ্গাপুরে এসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসিডেন্ট হয়ে সংসদ সদস্য মোস্তফা কামাল বলেছেন ''এটাকে আমি বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার বলে মনে করছি। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি, কর্মক্ষেত্রে সবাই আমাকে সহযোগিতা করবেন। এশিয়ান ক্রিকেটকে আমরা আরো উঁচুতে নিয়ে যেতে চাই।'' তিনি দুই বছরের জন্য এসিসির প্রেসিডেন্ট হয়েছেন। তার আগে এই দায়িত্বে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/ ১৮৫৫ ঘ.