ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যাটওয়েস্ট সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় একদিনের ম্যাচে স্বাগতিকরা ১ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়াকে।
ওল্ড ট্রাফোর্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ৪৬ ওভারে ২১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। রান তাড়া করতে নেমে জয়ের লক্ষ্য ২১৩ টপকে ২১৪ রানে পৌঁছে যায় স্বাগতিকরা, ৯ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ৫ বল।
উদ্বোধনী জুটি শেন ওয়াটসন ও টিম পেইনের ৭৫ রানের সুবাদে বড় সংগ্রহের ভিত গড়ে অস্ট্রেলিয়া।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৬১ রান করেন শেন ওয়াটসন। এছাড়া টিম পেইন ৪৪ ও মাইকেল ক্লার্ক ৩৩ রান করেন।
গ্রায়েম সোয়ান ৪ উইকেট নেন ৩৭ রান দিয়ে। একটি করে উইকেট নেন পল কলিংউড, স্টুয়ার্ট ব্রড ও মাইকেল ইয়ার্ডি।
ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ৮৭ রান করেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। এছাড়া পল কলিংউড ৪০, ইয়ন মর্গান ও কেভিন পিটারসেন২৫ রান করেন।
তিনটি করে উইকেট নেন ডাগ বোলিঞ্জার ও শন টেইট। এজন্য বোলিঞ্জারের খরচ হয় ২০ রান। টেইট দেন ২৮।
ম্যাচ সেরা হন ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান।
পাঁচ ম্যাচের সিরিজের ইংল্যান্ড এগিয়ে আছে ৩-০ তে।
চতুর্থ একদিনের ম্যাচ হবে ওভালে, ৩০ জুন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫২ ঘ.
bdnews24