২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল আবারো বাদ

ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ফয়সাল হোসেন ডিকেন্স। দীর্ঘ ছয় বছর পর আবারো জাতীয় দলে ফিরেছেন এ বাঁ হাতি ব্যাটসম্যান। দলে আছেন মাশরাফি বিন মর্তুজাও। তবে আবারো দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সফরের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। ৮, ১০ ও ১২ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১৫ ও ১৬ জুলাই বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দু'টি একদিনের ম্যাচ খেলবে তারা। সবশেষে ১৯ ও ২০ জুলাই গ্লাসগোতে যথাক্রমে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিব আল হাসানরা। বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, রকিবুল হাসান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ফয়সাল হোসেন, জহুরুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, আবদুর রাজ্জাক এবং সৈয়দ রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএমএইচ/১৭৫৬ ঘ.