২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের টানা দ্বিতীয় জয়

ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 12:47 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৩৯ রান। রান তাড়া করতে গিয়ে ২৪০ রানের জয়ের লক্ষ্য টপকে ২৪৩ রানে পৌঁছে যায় স্বাগতিক ইংল্যান্ড, ৬ উইকেটে। তখনো হাতে ছিল ২৮ বল। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে স্বাগতিকরা ২-০ তে এগিয়ে গেল। তৃতীয় ম্যাচটি হবে ম্যানচেস্টাওে, ২৭ জুন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৩৭ ঘ.