ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেন্ট কিটস টেস্ট ড্র করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার খেলার পঞ্চম ও শেষ দিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের কোনো সম্ভাবনা না থাকায় চা বিরতির পরই দু'দলের অধিনায়ক ড্র মেনে নেন।
প্রথম টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।
এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং বেছে নেয়। অধিনায়ক গ্রায়েম স্মিথ (১৩২), জ্যাক ক্যালিস (১১০ ) ও এবি ডি ভিলিয়ার্সের (১৩৫*) শতকে ৬ উইকেটে ৫৪৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।
জবাবে সব ক'টি উইকেট হারিয়ে ৫৪৬ রান করে ৩ রানের লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শতক হাঁকান শিব নারায়ণ চন্দরপল (১৬৬) ও ডিওন ন্যাশ (১১৪)।
পঞ্চম দিন সকালে পুরো দশ উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। যদিও লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকা ১৩১ রানে ৩ উইকেট হারা, তবে আর কোনো বিপত্তি ঘটতে দেননি ক্যালিস ও ভিলিয়ার্স।
ক্যালিস ৬২ ও এবি ভি ভিলিয়ার্স ৩১ রানে অপরাজিত থাকলে অধিনায়ক গ্রায়েম স্মিথ চা বিরতির পর ইনিংস ঘোষণা করেন।
এর পর ড্র মেনে নেয় দু'দলই।
ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হবে ২৬ জুন শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএমএইচ ১৮৩০ ঘ.
bdnews24