ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপের ফাইনালের আগে প্রস্তুতিটা ভালোই সেরে নিল শ্রীলঙ্কা। গ্র"প পর্বের শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
ডাম্বুলায় টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠায় ভারতকে। পারভেজ মাহরুফের হ্যাটট্রিকে ২০৯ রানে গুটিয়ে যায় তারা। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ভারত, খেলেছে ৪২ ওভার ৩ বল। জেতার জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা, ৩৭ ওভার তিন বলে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৮ রানের মাথায় জহির খানের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24