২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে জিম্বাবুয়ের হার

টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 12:06 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তোলে ১১১ রান, ৯ উইকেটে। জয়ের লক্ষ্য ১১২ রানে পৌঁছে যায় সফরকারীরা, চার উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ৩০ বল। জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে বেশি ৪০ রান করেন চামু চিবাবা। ক্রেগ এরভিন ৩০ ও ব্রেন্ডন টেলর ১৫ রান করেন। অন্য কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। বিনয় কুমার ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। প্রজ্ঞান ওঝা ১১ ও অশোক দিন্দা ২৭ রানে ২টি করে উইকেট নেন। ভারতের অধিনায়ক সুরেশ রায়না করেন ২৮ রান। ইউসুফ পাঠান ৩৭ ও বিরাট কোহলি ২৬ রানে অপরাজিত ছিলেন। ক্রিস এমপোফু ৩১ ও রয় প্রাইস ২৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের ইউসুফ পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৯ ঘ.