ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় দিনের খেলায় ইংল্যান্ড সর্ব শেষ করেছে ৩০১ রান। হাতে আছে পাঁচ উইকেট। ইয়ান বেলের অপরাজিত ও কেভিন পিটারসেনের অর্ধ-শতকের সুবাদে প্রথমদিন শেষে ইংল্যান্ড রান তুলেছিল ২৭৫, পাঁচ উইকেটে।
ইয়ান বেল ব্যাট করছেন ১০০ রান নিয়ে। অপর ব্যাটসম্যান ম্যাট প্রায়র অপরাজিত রয়েছেন ৩৪ রানে।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এ পর্যন্ত নিজেকেসহ পাঁচ বোলার ব্যবহার করেছেন। শফিউল ইসলাম দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেটটি নিয়েছেন শাহাদাত হোসেন, রাজ্জাক ও সাকিব।
প্রথম টেস্টে বাংলাদেশ ৮ উইকেটে হার মানে ইংল্যান্ডের কাছে।
ইংল্যান্ডের সঙ্গে সাতটি টেস্ট খেললেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৬২০ ঘ.
bdnews24