ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ের সামনে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। রহিত শর্মার শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৮৫ করে তারা, ৫ উইকেট হারিয়ে।
রহিত শর্মা ১১৪ রান করেন। এছাড়া রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ৬১ রানে।
জিম্বাবুয়ের ক্রিস এমপোফু ৬৩ রান দিয়ে দু'টি উইকেট পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/১৭০৫ ঘ.
bdnews24