অ্যান্টিগুয়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের খেলায় উইকেট আগলে রাখতে চায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। তার দলে মার্ক বাউচারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন,"অ্যান্ড্রু হাডসনের নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের আগে নতুন নতুন ধারণ নিয়ে কাজ করছেন। তাই ডি ভিলিয়ার্সকে তিনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চান।"
"সীমিত ওভারের খেলায় ভিলিয়ার্স থাকবেন উইকেটের পেছনে," অ্যান্টিগুয়ায় প্রথম ২০ ওভারের খেলার আগে স্মিথ বলেন, "নতুন নির্বাচক কমিটি, তাই থাকতেই পরে নতুন নতুন ধারণা।"
তিনি বলেন,এছাড়া ভারতে ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মাত্র ১৫টি একদিনের ম্যাচ খেলবে তার দল। তাই গুরুত্বের সঙ্গে নিচ্ছি আমারা প্রত্যেকটি খেলাকেই।"
১৯৯৭ সালে প্রটিয়াস দলে অভিষেক হওয়ার পর থেকে ১১ জনের দল থেকে বাদ পড়েননি ৩৩ বছর বয়সী বাউচার।
বাউচার ১৩১টি টেস্ট, ২৯১টি একদিনের ম্যাচ ও ২৫টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯১৪ ঘ.
bdnews24