ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রে অনুষ্টিতব্য শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বাতিল করেছে ইউএসএ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ফ্লোরিডার লডারহিলে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার। ফলে সিরিজের ম্যাচ কমে দাঁড়ালো দু'য়ে।
যুক্তরাষ্ট্রে এটিই প্রথম ক্রিকেট সিরিজ যেখানে দু'টি টেস্ট খেলুড়ে দেশ অংশ নিতে যাচ্ছে।
আগামী ২২ ও ২৩ মে ফ্লোরিডায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার এ সিরিজটি হবে।
খেলাগুলো হবে মিয়ামি থেকে প্রায় ৩০ মাইল দূরে লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড কাউন্টি রিজিওনাল পার্ক ক্রিকেট স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৮৪০ ঘ.
bdnews24