২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিসের আপিল শুনানি ১৫ মে

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইউনিস খানের আপিল স্থগিত করা হয়েছে। আপিলের শুনানি হবে আগামী ১৫ মে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 02:12 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

করাচি, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইউনিস খানের আপিল স্থগিত করা হয়েছে। আপিলের শুনানি হবে আগামী ১৫ মে। শোয়েব মালিক ও রানা নাভেদ-উল-হাসানের আপিলের শুনানি হবে একই দিনে। আপিল শুনানির জন্য ইরফান কাদির নামের এক জন অবসর প্রাপ্ত বিচারককে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অস্ট্রেলিয়া সফরে বাজে খেলার অভিযোগে ইউনিস খান ও মোহাম্মদ ইউসুফকে অনির্দিষ্টকালের জন্য, সোয়েব মালিক ও রানা নাভেদ-উল-হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। তবে শহীদ আফ্রিদি ও আকমল ভাতৃদ্বয়কে জরিমানা করে যোগ্যতা দেখাতে ছয় মাসের সময়সীমা বেঁধে দেয় বোর্ড। পিসিবি'র অভিযোগের বিরুদ্ধে আপিল করে ছিল মোহাম্মদ ইউসুফ বাদে বাকি ছয় জন খেলোয়াড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/ ২০০০ ঘ.