ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা দলে মুরালির বদলি খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন বাঁ-হাতি বোলার থিলান থুসারা।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পান মুরালি। বর্তমানে তিনি বিশ্রামে আছেন। তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেই কেবল থুসারা মাঠে নামবেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের 'হেড অব অপারেশন' অ্যাশলে ডি সিলভা পিএ'কে বলেন, "মুরালিধরন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্বে অংশগ্রহন করতে না পারেন তাহলেই কেবল তাকে (থুসারা) দলে নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯০০ ঘ.
bdnews24