২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট ভাগাভাগি করেও সুপার এইটে ইংল্যান্ড

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে রান রেইটে এগিয়ে থাকায় সুপার এইটে উঠেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 05:38 PM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে রান রেইটে এগিয়ে থাকায় সুপার এইটে উঠেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২০ রান তোলে ইংল্যান্ড। জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে এক উইকেটে ১৪ রান করে আয়ারল্যান্ড, তিন ওভার তিন বলে। পরে বৃষ্টির কারণে আর খেলা হয়নি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে খেলতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান পোটারফিল্ড ৪ ও নাইল ও'ব্রিয়েন করেন ৯ রান। দু'জনই অপরাজিত ছিলেন। সাজঘরে ফেরেন কেবল উদ্বোধনী ব্যাটসম্যান স্টিয়ারলিং শূন্য রানে। রায়ান সাইডবোটম নেন একটি উইকেট ৯ রানে। এর আগে টস জিতে আয়ারল্যান্ড বাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি ইংলিশদের। দলীয় ৪৯ রানের মধ্যে মাইকেল লাম্ব ১৪, ক্রেগ ক্রিসওয়েটার ১৩, পল কলিংউড শূন্য ও কেভিন পিটারসেন ৯ রানে সাজঘরে ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। কিন্তু ইয়ন মর্গানের ৪৫ রানের সুবাদে লড়াই করার মতো পূঁজি পায় ইংল্যান্ড। এছাড়া রাইট করেন ২০। চারটি চারের সাহায্যে এ রান করেন মর্গান। দু'টি করে উইকেট নেন ও'ব্রিয়েন ও রানকিন। এজন্য ও'ব্রিয়েন দেন ২২ ও রানকিন খরচ করেন ২৫ রান। এছাড়া জনস্টন ও বোথা নেন একটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০২৪৫ ঘ.