২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের কাছে দ. আফ্রিকার হার

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 07:45 AM

Updated : 24 Aug 2022, 09:01 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ড ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ১২৫ রান, ৫ উইকেটে। ইংল্যান্ড জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য টপকে ৫ উইকেট পৌঁছে যায় ১২৭-এ। তখনো হাতে ছিল ৩ বল। দক্ষিণ আফ্রিকার পক্ষে সব চেয়ে বেশি ২১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন অ্যালবি মর্কেল। এছাড়া জ্যাঁ-পল ডুমিনি হার না মানা ৩০ ও এবি ডি ভিলিয়ার্স ২১ রান করেন। মাইকেল ইয়ার্ডি ২৫ রানে দু'টি উইকেট নেন। একটি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের ইয়ন মর্গান সর্বোচ্চ ৬৩ রান করেন, ৬২ বল খেলে। অধিনায়ক পল কলিংউড করেন ২৩। ররি ক্লেইনভেল্ট ২২ রানে দুই উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন জোহান বোথা, মর্ন মর্কেল ও জোয়ান থেরন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১২৫০ ঘ.