২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ.আফ্রিকা 'এ' দলের সংগ্রহ ৩৬০

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে পাঁচ উইকেটে ৩৬০ রান করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা 'এ' দল। ৯০ রানে ক্রিজে আছেন অধিনায়ক টি.সোলেকাইল। সঙ্গে আছেন আর. রৌসাউ, ৮১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 01:23 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে পাঁচ উইকেটে ৩৬০ রান করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা 'এ' দল। ৯০ রানে ক্রিজে আছেন অধিনায়ক টি.সোলেকাইল। সঙ্গে আছেন আর. রৌসাউ, ৮১ রানে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে এ. পিটারসেন ও রৌসাউয়ের শতরানের জুটিতে শক্ত ভিত পেয়ে যায় প্রটিয়াসরা। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে কুন ও সোলেকাইল দলের ইনিংসকে আরো লম্বা করেন। উদ্বোধনী ব্যাটসম্যান পিটারসেন করেন ৯২ রান। এছাড়া কুনের ব্যাট থেকে আসে ৪৮ রান। নূর হোসেন ১১৫ রানে তিন উইকেট নেন। ফয়সাল হোসেন ৭৬ রানে দুই উইকেট পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯১৭ ঘ.