২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান ও নিউজিল্যান্ডের জয়

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অন্য ম্যাচে আফগানিস্তান ৫ উইকেটে জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অন্য ম্যাচে আফগানিস্তান ৫ উইকেটে জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২৪ রান। জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১১৭ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তখনো হাতে ছিল ২ বল। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন রস টেলর,৩১ বলে। আর জ্যাকব ওরাম ৪০ বলে খেলেন ৪৬ রানের হার না মানা ইনিংস। সোলায়মান বেন ১২ রানে, রাভি রামপল ১৮ ও ড্যারেন স্যাম্মি ৩৮ রানে ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দ্ররপল সব চেয়ে বেশি ৫৩ রান করেন ৪৭ বল খেলে। এছাড়া অধিনায়ক ক্রিস গেইল করেন ৩৫, ২৭ বলে। স্কট স্টাইরিস ১৮ রানে ৪টি উইকেট নেন। শেন বন্ড রান দেন ১৫ আর ড্যানিয়েল ভেট্টোরি ৪৬। দু'জনেই নেন ২টি করে উইকেট। একই স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড করে ১৩৩ রান, ৯ উইকেটে। আফগানিস্তান জয়ের লক্ষ্য ১৩৪ রানে পৌঁছে যায় ৫ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ৩ বল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫২০ ঘ.